মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৪৪ পূর্বাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তের কাছে নৌকাডুবি, নিখোঁজ শতাধিক

  • হালনাগাদ সময় : ০১:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তের কাছে নৌকাডুবিতে ঘটনায় শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। এখন পর্যন্ত ১০ জনকে জীবিত এবং এক নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দেশটির সমুদ্র কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

উত্তর মালয়েশিয়ার কেদাহ ও পেরলিস রাজ্যের সামুদ্রিক দফতরের পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল রমলি মুস্তাফা বলেন, তিন দিন আগে ডুবে যাওয়া নৌকাটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। তারা মিয়ানমারের বুথিডং এলাকা থেকে রওনা হয়েছিলেন। নিখোঁজদের মধ্যে আরও অনেককে সমুদ্রে পাওয়া যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার প্রতিবেদনে জানানো হয়, উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন মিয়ানমারের নাগরিক, দুইজন রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য ও একজন বাংলাদেশি পুরুষ। উদ্ধার হওয়া মরদেহটি এক রোহিঙ্গা নারীর।

মূলত মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠী মিয়ানমারে নির্যাতন ও নাগরিকত্বহীনতার কারণে সময় সময় দেশটি থেকে পালিয়ে আসে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে তাদের অনুপ্রবেশকারী হিসেবে দেখা হয় এবং বিভিন্ন ধরনের নিপীড়নের মুখে পড়তে হয়।

কেদাহ প্রদেশের পুলিশ প্রধান আদজলি আবু শাহ জানান, মালয়েশিয়াগামী এসব মানুষ প্রথমে একটি বড় নৌকায় উঠেছিলেন। কিন্তু সীমান্তের কাছাকাছি পৌঁছালে কর্তৃপক্ষের নজর এড়াতে তাদের তিনটি ছোট নৌকায় ভাগ হয়ে যেতে বলা হয়, যার প্রতিটিতে প্রায় ১০০ জন করে যাত্রী ছিলেন।

তিনি আরও জানান, বাকি দুটি নৌকার এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি এবং নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াতে একমত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

27 October 2026

রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত ও এনসিপি সহ্য করতে পারছে না: মো. তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

থাইল্যান্ড-মালয়েশিয়া সীমান্তের কাছে নৌকাডুবি, নিখোঁজ শতাধিক

হালনাগাদ সময় : ০১:২৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫