মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৪৩ পূর্বাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জর্জিয়ায় বিধ্বস্ত তুর্কি বিমানে থাকা ২০ জনই নিহত

  • হালনাগাদ সময় : ১২:২৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • ১৮ বার পড়া হয়েছে

জর্জিয়ায় একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ২০ জন সেনা সদস্যের সবাই নিহত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

সি-১৩০ মডেলের এই বিমানটি আজারবাইজান থেকে উড্ডয়ন করে তুরস্কে ফেরার পথে মঙ্গলবার জর্জিয়ার সিগনাগি মিউনিসিপ্যালিটিতে, আজারবাইজান সীমান্তের কাছাকাছি এলাকায় বিধ্বস্ত হয়।

প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার এক্সে দেওয়া এক পোস্টে বলেন, “আমাদের বীর সহযোদ্ধারা ১১ নভেম্বর ২০২৫ তারিখে শহীদ হয়েছেন, যখন আমাদের সি-১৩০ সামরিক পরিবহন বিমানটি, যা আজারবাইজান থেকে আমাদের দেশে ফেরার পথে ছিল, জর্জিয়া-আজারবাইজান সীমান্তের কাছে বিধ্বস্ত হয়।”

তিনি নিহত সেনা সদস্যদের ছবি সহ শোকবার্তাও প্রকাশ করেন।

বিমানের দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে, বলে জানিয়েছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াতে একমত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

27 October 2026

রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত ও এনসিপি সহ্য করতে পারছে না: মো. তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জর্জিয়ায় বিধ্বস্ত তুর্কি বিমানে থাকা ২০ জনই নিহত

হালনাগাদ সময় : ১২:২৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫