মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:২১ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জমি নিয়ে বিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের দুই ঘণ্টা সংঘর্ষ, আহত ১৫ জন

  • হালনাগাদ সময় : ০৪:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত পুরনো বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও গ্রামবাসীর সূত্রে জানা গেছে, ধীতপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার ফরহাদ এবং একই গোষ্ঠীর প্রবাসী সুমন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। এই বিরোধের জেরেই রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘাতের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। আহতদের সরাইল ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে সরাইল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলায় রবিবার সকালে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী যেকোনো সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

অসুস্থ অভিনেতা সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিল অভিনয়শিল্পী সংঘ

28 October 2026

রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জমি নিয়ে বিরোধে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের দুই ঘণ্টা সংঘর্ষ, আহত ১৫ জন

হালনাগাদ সময় : ০৪:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫