মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৩ অপরাহ্ন | ৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জটিলতা কাটিয়ে বৃহস্পতিবার থেকে সেন্টমার্টিনে চালু হচ্ছে জাহাজ চলাচল

  • হালনাগাদ সময় : ১১:৩৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

প্রশাসনিক জটিলতা ও অনুমোদনসংক্রান্ত অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে। প্রথম দিন সকাল ৭টায় কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাট থেকে সাত শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা করবে ‘এমভি বার আউলিয়া’।

সেন্টমার্টিনগামী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় জাহাজ চলাচল শুরুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সেন্টমার্টিন রুটে চলাচলের জন্য এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী এক্সপ্রেস ও এমভি টেকনাফ—এই তিনটি জাহাজ নৌপরিবহন ও পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত অনুমোদন পেয়েছে। তিনটি জাহাজের মোট যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ১৯৮ জন। তবে পর্যটকদের চাহিদার ওপর ভিত্তি করে জাহাজ চলাচলের সংখ্যা নির্ধারণ করা হবে।

দীর্ঘ ১০ মাসের বিরতি শেষে গত ১ নভেম্বর থেকে সেন্টমার্টিনে পর্যটন মৌসুম শুরু হলেও জাহাজ চলাচলের অনুমোদন না থাকায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে বৃহস্পতিবার থেকে জাহাজ চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে পর্যটক ও স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের মাঝে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি উপেক্ষা করে বাড়ির বাইরে এসে ভক্তদের নিরাশ করলেন না রজনীকান্ত

08 November 2026

কে এই মিস ইউনিভার্স বাংলাদেশ সামিরা খান মাহি?

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জটিলতা কাটিয়ে বৃহস্পতিবার থেকে সেন্টমার্টিনে চালু হচ্ছে জাহাজ চলাচল

হালনাগাদ সময় : ১১:৩৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬