মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:২২ পূর্বাহ্ন | ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৫:২৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বর্তমান সরকার বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্পই বেশি রয়েছে বলে তিনি জানান।

বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আরও বলেন, আঞ্চলিক বৈষম্য কমিয়ে সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করাই বিএনপির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারের মূল লক্ষ্য। সময়ের সঙ্গে উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকার পরিবর্তিত হয় উল্লেখ করে তিনি জানান, কখনো সড়ক যোগাযোগ, কখনো মেট্রো রেল, কখনো পানি ব্যবস্থাপনা আবার কখনো গ্রামীণ অবকাঠামো গুরুত্ব লাভ করে।

তিনি জানান, এবারের একনেক বৈঠকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্পগুলো বিশেষভাবে এসেছে। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) আগামী এক মাসে এ ধরনের আরও প্রকল্প যুক্ত হতে পারে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশ শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে রেখেছিল: প্রধানমন্ত্রী তারেক রহমান

18 November 2026

ভূপেন হাজারিকা: সুরের জাদুকর ও গণমানুষের কণ্ঠস্বর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার: পরিকল্পনা প্রতিমন্ত্রী

হালনাগাদ সময় : ০৫:২৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬