মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:২২ পূর্বাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

  • হালনাগাদ সময় : ১২:০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

জুম্ম ছাত্র-জনতার ডাকা অনির্দিষ্টকালের অবরোধে যে কোনো ধরনের নাশকতা রোধে খাগড়াছড়ি সদর উপজেলা ও খাগড়াছড়ি পৌরসভায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। আটদিন জারি থাকার পর আগামীকাল রোববার ভোর ৬টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার হবে।

শনিবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই দিন গুইমারা থেকেও ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তারের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটায় এবং জনগণের জান ও মালের ক্ষতিসাধনের আশঙ্কা থাকায় গত শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পরবর্তীতে নির্দেশ না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে ১৪৪ ধারা জারির আদেশ প্রত্যাহারের চাহিদা পাওয়া গেছে।

এ অবস্থায় রোববার ভোর ৬টা থেকে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ মোতাবেক ১৪৪ ধারা জারির আদেশ প্রত্যাহার করা হলো।

এর আগে শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫ অক্টোবর বা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ‘স্থগিত অবরোধ’ কর্মসূচি পুরোপুরি প্রত্যাহার করে ‘জুম্ম ছাত্র-জনতা’।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

২২ বছরে কথিত বন্দুকযুদ্ধে নিহত ২৯৫৭ জন: আসকের প্রতিবেদন

27 October 2026

ফেনী নদীতে অভিযান: ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

হালনাগাদ সময় : ১২:০৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫