মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৫৭ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচি

  • হালনাগাদ সময় : ১০:৪৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ও জাপানের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করা, দ্বিপক্ষীয় বাণিজ্য ও সরাসরি বিদেশি বিনিয়োগের পরিধি বাড়ানো এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের অভিন্ন লক্ষ্যে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে বসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’-এ আনুষ্ঠানিকভাবে এ গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠক শুরু হয়।

এর আগে বেলা ১১টা ৩২ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের প্রধানমন্ত্রীর ঐতিহাসিক কার্যালয় প্রাঙ্গণে এসে পৌঁছালে তাঁকে উষ্ণ ও আন্তরিক কূটনৈতিক অভ্যর্থনা জানান দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

এই শীর্ষ সম্মেলনে মূলত দুই দেশের দীর্ঘমেয়াদি কৌশলগত সম্পর্ক জোরদার, জাপানি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে আকর্ষণীয় সুযোগ তৈরি, অবকাঠামো, জ্বালানি ও তথ্যপ্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ খাতে জাপানের আর্থিক ও কারিগরি সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা চলছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত রয়েছেন। প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত রয়েছেন—অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী), বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিভাগের সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী প্রমুখ।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বিশেষ আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সোমবার সকালে রাজধানী টোকিওতে পৌঁছান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি সংগ্রামে যুবদল ইস্পাতকঠিন অগ্রবাহিনী: রুহুল কবির রিজভী

27 October 2026

রাফসান ও সুনেরাহর বাগদানের খবরের পেছনের আসল সত্য

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

টোকিওতে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সানায়ে তাকাইচি

হালনাগাদ সময় : ১০:৪৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬