মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৩৪ অপরাহ্ন | ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কূটনীতিতে প্রস্তুত, আত্মরক্ষায়ও সম্পূর্ণ প্রস্তুত ইরান: আরাঘচি

  • হালনাগাদ সময় : ১১:৩৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ নিরসনে কূটনৈতিক সমাধানে পৌঁছাতে প্রস্তুত রয়েছে ইরান। তবে দেশটির বিরুদ্ধে আবারও কোনো সামরিক আগ্রাসন চালানো হলে আত্মরক্ষায় তেহরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। প্রভাবশালী সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত এক প্রবন্ধে তিনি এই কথা বলেন।

প্রবন্ধে আরাঘচি উল্লেখ করেন, দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানে ইরান যেমন আন্তরিক, তেমনি নিজেদের সার্বভৌমত্ব রক্ষায়ও তারা পিছপা হবে না। তবে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে সদর্থক সদিচ্ছা প্রদর্শন করেনি। বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের কোনো চুক্তির সম্ভাবনাও তিনি দেখছেন না।

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র একই সঙ্গে নৌ-অবরোধ আরোপ ও সামরিক হামলার হুমকি দিয়ে ইরানের কাছ থেকে সংলাপের আশা করতে পারে না। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে প্রথমে ইরানের অধিকার স্বীকার করতে হবে এবং সব ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে, তবেই আলোচনার পরিবেশ তৈরি হতে পারে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি গঠিত: সভাপতি রাকিব, সম্পাদক সোহাগ

27 October 2026

সৈয়দপুরে সরকারি পাঠ্যবই বিক্রির তোড়জোড়, সাংবাদিকদের উপস্থিতিতে কার্যক্রম স্থগিত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কূটনীতিতে প্রস্তুত, আত্মরক্ষায়ও সম্পূর্ণ প্রস্তুত ইরান: আরাঘচি

হালনাগাদ সময় : ১১:৩৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬