মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:০১ অপরাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

এফবিসিসিআই’র প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন আবদুর রহিম খান

  • হালনাগাদ সময় : ০৪:৫২:৫০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান।

রবিবার (২ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এফবিসিসিআই’র প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে বাণিজ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে ট্রেড অর্গানাইজেশন আইন, ২০২২-এর ধারা ১৭ অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, মো. আবদুর রহিম খান প্রশাসক হিসেবে আগামী ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

এফবিসিসিআই দেশের বাণিজ্য ও শিল্পখাতের সর্বোচ্চ ছাতাসংগঠন হিসেবে ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎখাতে লুটপাটের পথ সুগম করতেই দায়মুক্তি আইন করা হয়েছিল: রুহুল কবির রিজভী

28 October 2026

রোগী পরিবহনে দুর্ভোগ কমাতে তৈরি হচ্ছে ‘অ্যাম্বুলেন্স পুল’: স্বাস্থ্যমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এফবিসিসিআই’র প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন আবদুর রহিম খান

হালনাগাদ সময় : ০৪:৫২:৫০ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫