মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:৪৪ পূর্বাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ইন্দোনেশিয়ায় নামাজ চলাকালে মসজিদে বিস্ফোরণ, আহত ৫৪

  • হালনাগাদ সময় : ০৩:১৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

ইন্দোনেশিয়ায় জুমার নামাজ চলাকালে এক মসজিদে বিস্ফোরণে অন্তত ৫৪ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) রাজধানী জাকার্তার একটি স্কুল প্রাঙ্গণের মসজিদে ওই বিস্ফোরণ হয়। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্থানীয় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

জাকার্তার পুলিশপ্রধান আসেপ এদি সুউহেরি জানান, রাজধানীর উত্তরাংশে কেলাপা গাডিং এলাকায় বিস্ফোরণ সংঘটিত হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত চলমান রয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম কোমপাস টিভি এবং মেট্রো টিভিতে প্রচারিত খবরে দেখা যায়, ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে। সেখানে অ্যাম্বুলেন্স প্রস্তুত অবস্থায় রয়েছে। তবে মসজিদের ছবিতে ব্যাপক কোনও ধ্বংসের চিহ্ন দেখা যায়নি।

তথ্যসূত্র: রয়টার্স

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াতে একমত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

27 October 2026

রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত ও এনসিপি সহ্য করতে পারছে না: মো. তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইন্দোনেশিয়ায় নামাজ চলাকালে মসজিদে বিস্ফোরণ, আহত ৫৪

হালনাগাদ সময় : ০৩:১৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫