মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৪৮ পূর্বাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ইকুয়েডরের কারাগারে দাঙ্গা, নিহত ৩১

  • হালনাগাদ সময় : ০২:২৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

ইকুয়েডরের এক কারাগারে রবিবার (৯ নভেম্বর) সহিংস দাঙ্গায় অন্তত ৩১ জন বন্দির মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উপকূলীয় শহর মাচালার ওই কারাগারে একইদিনে ভিন্ন দুই ঘটনায় ওই প্রাণহানি ঘটে। কারা কর্তৃপক্ষের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়, ২৭ জন বন্দি শ্বাসরোধে এবং ফাঁসিতে ঝুলে মারা গেছে। অবশ্য, তাদের মৃত্যুর বিষয়ে বিস্তারিত কোনও তথ্য বিবৃতিতে দেওয়া হয়নি।

ওই কারাগারে একইদিন ভিন্ন এক ঘটনায় চার বন্দির মৃত্যু হয়। জানা যায়, সর্বোচ্চ প্রহরা সম্বলিত অবকাঠামোতে বন্দিদের স্থানান্তর করার উদ্যোগ থেকে মারামারি বেঁধে যায়। ট্যাকটিক্যাল পুলিশের হস্তক্ষেপে ওই দাঙ্গা দমন করা হয়।

বিগত কয়েক বছরে ইকুয়েডরের কারাগারগুলোতে ভয়াবহ দাঙ্গা দেখা দিয়েছে। এসব ঘটনায় শত শত বন্দি প্রাণ হারিয়েছে। প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার প্রশাসন এই সহিংসতার জন্য প্রতিদ্বন্দ্বী গ্যাংগুলোর আধিপত্য ও নিয়ন্ত্রণের লড়াইকে দায়ী করছে।

গত সেপ্টেম্বরে ওই একই কারাগারে ভিন্ন গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের ফলে ১৪ জন নিহত ও ১৪ জন আহত হয়। কয়েকদিন পর, কলম্বিয়া সীমান্তের কাছাকাছি উত্তরাঞ্চলীয় শহর এসমেরালদাসের এক কারাগারে মারামারিতে আরও ১৭ জন প্রাণ হারায়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াতে একমত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

27 October 2026

রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত ও এনসিপি সহ্য করতে পারছে না: মো. তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইকুয়েডরের কারাগারে দাঙ্গা, নিহত ৩১

হালনাগাদ সময় : ০২:২৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫