মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৩৮ পূর্বাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

দিল্লিতে পার্ক করা গাড়িতে বিস্ফোরণ, নিহত ৮

  • হালনাগাদ সময় : ০৯:২৭:১০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

ভারতে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা নাগাদ রাজধানী নয়াদিল্লির লালকেল্লা সংলগ্ন এলাকায় পার্ক করা একটি গাড়ি বিস্ফোরিত হয়ে ওই ঘটনা ঘটে।

বিস্ফোরণে আশেপাশের একাধিক গাড়িতে আগুন ধরে যায় এবং পার্শ্ববর্তী ভবনে জানালার কাচ ভেঙে পড়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আটজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দিল্লি পুলিশ। এছাড়া, আরও অনেকে আহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পৌঁছে তদন্ত শুরু করেছেন।

বিস্ফোরণের পর দিল্লিতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

স্থানীয় দমকলবাহিনী জানিয়েছে, সাতটি অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয় এবং পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে।

দিল্লি দমকলবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, লালকেল্লা মেট্রো স্টেশনের এক নং গেটের পাশে পার্ক করা একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা ছিল অত্যন্ত বেশি।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের কারণে কয়েকটি গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এবং ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে। এরপর থেকেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে গেছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, আমি গুরুদুয়ারায় ছিলাম, হঠাৎ প্রবল শব্দ শুনতে পাই। কী ঘটেছে বুঝে উঠতে পারিনি, শব্দটা ছিল ভয়ংকর জোরালো। চারপাশের বেশ কিছু গাড়ি পুরোপুরি পুড়ে গেছে।

তথ্যসূত্র: দ্য হিন্দু, পিটিআই

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াতে একমত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

27 October 2026

রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত ও এনসিপি সহ্য করতে পারছে না: মো. তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দিল্লিতে পার্ক করা গাড়িতে বিস্ফোরণ, নিহত ৮

হালনাগাদ সময় : ০৯:২৭:১০ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫