মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৪৬ পূর্বাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গাজার খান ইউনিসে ইসরায়েলের নতুন হামলা

  • হালনাগাদ সময় : ০৭:৩৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও গাজা উপত্যকার জেইতুন এলাকায় ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বিমান হামলা চালিয়েছে তারা। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইসরায়েলি সেনারা গাজার দক্ষিণ–পূর্ব জেইতুন এলাকায় বাড়িঘর ধ্বংস করছে এবং পূর্বাঞ্চলে ভারী গোলাবর্ষণ চালাচ্ছে। এ সময় আকাশে বিভিন্ন ধরনের ড্রোন টহল দেয় শহরের পশ্চিমাংশে।

ওয়াফা জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান খান ইউনিসের উত্তর ও পূর্ব অঞ্চলে ধারাবাহিক ভারী বিমান হামলা চালাচ্ছে। পাশাপাশি শহরের উত্তর–পূর্বে অবস্থিত জান্না এলাকায় ইসরায়েলি সেনারা একাধিক কামানের গোলা নিক্ষেপ করেছে।

অধিকাংশ ধ্বংসযজ্ঞ ঘটছে হলুদ রেখার ওপারে। এটি বর্তমানে ইসরায়েলি বাহিনীর দখলে থাকা ভূখণ্ড। হলুদ রেখা হলো সেই সীমানা, যেখানে ইসরায়েলি বাহিনী ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির অধীনে প্রত্যাহার করেছিল। এটি একটি অদৃশ্য সীমারেখা, যা গাজাকে প্রায় দুই ভাগে ভাগ করেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪১ জনে। আহত হয়েছেন আরও ৬১৯ জন, এবং এখন পর্যন্ত ৫২৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৭৬ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ৭০ হাজার ৬৯০।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াতে একমত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

27 October 2026

রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত ও এনসিপি সহ্য করতে পারছে না: মো. তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গাজার খান ইউনিসে ইসরায়েলের নতুন হামলা

হালনাগাদ সময় : ০৭:৩৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫