ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বরিশালে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল

বরিশালের বানারীপাড়ায় মো. মিন্টু নামে এক ব্যবসায়ীকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা ও তার সহযোগীদের বিরুদ্ধে। শনিবার দুপুরে বানারীপাড়া পৌরসভার টিএনটি মোড়-সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচিত হয়েছে।

স্থানীয়দের মতে, মাইকের ব্যবসা করা মিন্টুর বিরুদ্ধে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রির অভিযোগ ছিল। এই অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করে রিয়াজ মৃধা ও তার অনুসারীরা। অভিযোগ রয়েছে, মিন্টুকে হাত-পা বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। পরে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট হওয়ায় এলাকায় তোলপাড় শুরু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি কর্মী জানিয়েছেন, মিন্টুর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ থাকলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত ছিল। এভাবে প্রকাশ্যে মারধর করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এই বিষয়ে জানতে রিয়াজ মৃধাকে ফোন করা হলে তিনি কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানান এবং উত্তেজিত হয়ে কল কেটে দেন। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এই ধরনের কোনো ঘটনার কথা জানেন না বলে জানিয়েছেন, তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাম্পে তেল নেই, জমিতে পানি নেই: রংপুরের বোরো ক্ষেত ফেটে চৌচির, দিশেহারা কৃষক

বরিশালে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল

আপডেট সময় : ১১:০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬