ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

ড্রোন সংকট মোকাবিলায় বেলজিয়ামকে সহযোগিতা করছে যুক্তরাজ্য

বেলজিয়ামে একের পর এক ড্রোন শনাক্তের ঘটনায় সহায়তা দিতে বিশেষজ্ঞ ও প্রতিরক্ষা সরঞ্জাম পাঠাচ্ছে যুক্তরাজ্য। রবিবার (৯ নভেম্বর) ব্রিটিশ সেনাবাহিনীর প্রধান রিচার্ড নাইটন এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

গত এক সপ্তাহে বেলজিয়ামের বিভিন্ন বিমানবন্দর ও সামরিক ঘাঁটির আকাশে একাধিক ড্রোন দেখা গেছে। এসব ড্রোন ইউরোপজুড়ে গত কয়েক মাসে বিমান চলাচলে বিঘ্ন ঘটিয়েছে।

নাইটন বলেন, বেলজিয়ামের সামরিক প্রধানের অনুরোধে ব্রিটিশ সরঞ্জাম ও জনবল পাঠানো হচ্ছে। গত সপ্তাহের শেষে প্রতিরক্ষামন্ত্রী ও আমি একমত হয়েছি যে তাদের সহায়তায় আমাদের জনবল ও সরঞ্জাম বেলজিয়ামে পাঠানো হবে।

তবে কী ধরনের সরঞ্জাম পাঠানো হচ্ছে বা কতজন সেনা যাচ্ছে, সে বিষয়ে ব্রিটিশ সেনাপ্রধান বিস্তারিত জানাননি। তিনি বলেন, এখনও জানা যায়নি কে বা কারা এসব ড্রোনের পেছনে রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়া হাইব্রিড যুদ্ধের একটি ধারা অনুসরণ করছে।  

রাশিয়া অবশ্য এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ততা প্রত্যাখ্যান করেছে।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস ও পূর্বাঞ্চলীয় লিয়েজের বিমানবন্দরের আকাশে ড্রোন দেখা যাওয়ার পর মঙ্গলবার বহু ফ্লাইট অন্যত্র পাঠাতে হয় এবং কিছু ফ্লাইট স্থগিত করা হয়। এ ছাড়া বৃহস্পতিবার সুইডেনসহ কয়েকটি দেশের বিমানবন্দরেও ড্রোনের কারণে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রাখতে হয়।

জার্মান প্রতিরক্ষামন্ত্রী শুক্রবার বলেছেন, বেলজিয়ামে সাম্প্রতিক ড্রোন ঘটনার সঙ্গে ইউরোক্লিয়ার নামে বেলজিয়ান আর্থিক প্রতিষ্ঠানে আটক রুশ সম্পদ ব্যবহার করে ইউক্রেনকে বড় অঙ্কের ঋণ দেওয়ার আলোচনার সম্পর্ক থাকতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে বর্ণিল আয়োজনে বর্ষবরণ: সংস্কৃতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যয়

ড্রোন সংকট মোকাবিলায় বেলজিয়ামকে সহযোগিতা করছে যুক্তরাজ্য

আপডেট সময় : ১১:৫২:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫