মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৫৩ পূর্বাহ্ন | ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গ্রিসের ক্রিট দ্বীপে বন্দুক হামলায় অন্তত ২ জনের মৃত্যু, আহত অনেকে

  • হালনাগাদ সময় : ০৪:২৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

ঘটনাটি পারিবারিক প্রতিহিংসার কারণে হতে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এএনএ জানিয়েছে, ইরাক্লিও থেকে প্রায় ৫২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ভোরিজিয়া গ্রামে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে একজন ৫০ বছর বয়সি নারী রয়েছেন।

এএনএর তথ্যমতে, এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এর কয়েক ঘণ্টা আগে ওই এলাকায় একটি নির্মাণাধীন বাড়িতে বিস্ফোরক হামলার ঘটনাও ঘটে।

অন্যদিকে, রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি জানায়, আহতদের উদ্ধারে সশস্ত্র পুলিশ অভিযান চালিয়ে এলাকা নিরাপদ করে তোলে, যাতে অ্যাম্বুলেন্স প্রবেশ করতে পারে।

ক্রিট দ্বীপটিতে অবৈধ অস্ত্রধারণ বেশ প্রচলিত এবং পারিবারিক প্রতিশোধমূলক সহিংসতা প্রায়ই ঘটে থাকে। এর আগে গত রোববারও দ্বীপের পশ্চিমাঞ্চলে এক যুবক (২৩) গুলি করে ৫২ বছর বয়সি এক ব্যক্তিকে হত্যা করে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াতে একমত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র

27 October 2026

রাষ্ট্রীয় সম্মান পাওয়াও জামায়াত ও এনসিপি সহ্য করতে পারছে না: মো. তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গ্রিসের ক্রিট দ্বীপে বন্দুক হামলায় অন্তত ২ জনের মৃত্যু, আহত অনেকে

হালনাগাদ সময় : ০৪:২৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫