ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

কেনিয়ায় ভারি বৃষ্টিতে ভূমিধস, অন্তত ১৩ জনের মৃত্যু

টানা ভারি বৃষ্টিপাতের কারণে শনিবার (১ নভেম্বর) ভোরে এ ভূমিধসের ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এলগেয়ো-মারাকওয়েট কাউন্টির পুলিশ কমান্ডার পিটার মুলিঞ্জে জানান, এ পর্যন্ত ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে আরও কতজন নিখোঁজ রয়েছেন তা এখনো নিশ্চিত নয়।

কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকোমেন এক বিবৃতিতে বলেন, উদ্ধার অভিযানে সহায়তা করতে সেনা ও পুলিশ হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে কেনিয়ায় ভূমিধস ও বন্যায় শত শত মানুষের মৃত্যু হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিতে এখন আগের চেয়ে অনেক বেশি ও তীব্র আবহাওয়াজনিত দুর্যোগের ঘটনা ঘটছে।

এর আগে গত বছর মধ্য কেনিয়ায় আকস্মিক ভয়াবহ বন্যায় অন্তত ৬১ জনের মৃত্যু হয়েছিল।

এদিকে কেনিয়ার প্রতিবেশী রাষ্ট্র উগান্ডার পূর্বাঞ্চলেও গত সপ্তাহে ভূমিধসে অন্তত ১৩ জন নিহত হয়েছেন বলে উগান্ডা রেড ক্রসের পক্ষ থেকে জানানো হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক মেয়র মনজুর আলমের বাসায় হাসনাত আব্দুল্লাহর সফর নিয়ে রাজনৈতিক উত্তাপ

কেনিয়ায় ভারি বৃষ্টিতে ভূমিধস, অন্তত ১৩ জনের মৃত্যু

আপডেট সময় : ০৪:২৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫