ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে আটক বিএনপি নেতা, কয়েক ঘণ্টা পর মুক্তি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু উপজেলার একটি ভোটকেন্দ্রে প্রভাব বিস্তার ও ভোট ডাকাতির চেষ্টার অভিযোগে কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আলমকে আটক করেছিল যৌথ বাহিনী। বৃহস্পতিবার সকালে গর্জনিয়া ফয়জুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হলেও, কয়েক ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, যৌথ বাহিনী সৈয়দ আলমকে আটক করে তাদের কাছে হস্তান্তর করেছিল। তবে যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওসি বলেন, “সৈয়দ আলমকে সন্দেহজনক কারণে আটক করা হয়েছিল, কিন্তু বিস্তারিত অনুসন্ধানের পর তাকে ছেড়ে দিতে বলা হয়েছে।”

স্থানীয় সূত্রগুলোর অভিযোগ, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই বিএনপি নেতা গর্জনিয়া ফয়জুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে ভোট ডাকাতির চেষ্টা করছিলেন। তিনি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর ধানের শীষের পক্ষে ভোট নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে কর্তব্যরত সেনাবাহিনী তাকে আটক করে। পরে তাকে রামু থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে আটক বিএনপি নেতা, কয়েক ঘণ্টা পর মুক্তি

আপডেট সময় : ০৭:৪৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬