কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি নিজেই এই তথ্যটি জানিয়েছেন। শনিবার (১ নভেম্বর) দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলেন।
কার্নি জানান, গত বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দেওয়া একটি নৈশভোজে তিনি ট্রাম্পের কাছে ব্যক্তিগতভাবেই ক্ষমা চান। তিনি বলেছেন, “আমি প্রেসিডেন্টের (ট্রাম্প) কাছে ক্ষমা চেয়েছি।”
কার্নি এটাও নিশ্চিত করেছেন যে, বিজ্ঞাপনটি প্রচার করার আগেই তিনি অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডের সাথে এটি পর্যালোচনা করেছিলেন এবং এটি ব্যবহার করতে মানা করেছিলেন।
তিনি বলেন, “আমি ফোর্ডকে বলেছিলাম যে, আমি এই বিজ্ঞাপনটি নিয়ে এগোতে চাই না।”
স্পষ্টভাষী হিসেবে পরিচিত রক্ষণশীল রাজনীতিবিদ ফোর্ডের নির্দেশেই বিজ্ঞাপনটি তৈরি করা হয়েছিল। এতে রিপাবলিকানদের আইকনিক নেতা ও সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি ভাষণের অংশ ব্যবহার করা হয়, যেখানে বলা হয়েছিল যে, শুল্কের কারণে বাণিজ্য যুদ্ধ শুরু হয় এবং অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে।
এই ঘটনার জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প কানাডা থেকে আসা পণ্যের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দেন। এরপর যুক্তরাষ্ট্র কানাডার সাথে চলমান বাণিজ্য আলোচনাও বন্ধ করে দিয়েছে।
রিপোর্টারের নাম 





















