ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

বিজ্ঞাপনের জেরে ট্রাম্পকে খেপিয়ে দেওয়ার পর ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী

একটি বিজ্ঞাপনের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো খেপিয়ে দেওয়ার পর অবশেষে ক্ষমা চেয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে কানাডা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি শনিবার (১ নভেম্বর) জানিয়েছেন যে, মার্কিনিদের উদ্দেশ্য করে প্রচারিত একটি রাজনৈতিক বিজ্ঞাপনের জন্য তিনি ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছেন।

দেশটির অন্টারিও অঙ্গরাজ্যের প্রধান ডাগ ফোর্ডের তত্ত্বাবধানে এই বিজ্ঞাপনটি প্রচারিত হয়েছিল। এতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি পুরোনো ক্লিপ ব্যবহার করা হয়, যেখানে রিগ্যানকে বলতে শোনা যায়: “শুল্ক প্রতিটি মার্কিনিকে ক্ষতিগ্রস্ত করে। এতে বাণিজ্যযুদ্ধ শুরু হয় এবং অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে।” রোনাল্ড রিগ্যান ১৯৮৭ সালে বৈদেশিক বাণিজ্যের ওপর দেওয়া এক বেতার ভাষণে এই মন্তব্য করেছিলেন।

ওই বিজ্ঞাপন প্রকাশের পর ট্রাম্প কানাডার পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দেন। এর কিছুদিন পরই দুই দেশের মধ্যে চলা দ্বিপাক্ষিক সব আলোচনা স্থগিত করা হয়। ধারণা করা হচ্ছে, এই পরিস্থিতি সামাল দিতেই কানাডার প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূসের বিদায় ও নতুন সরকারের আগমনে ভারতের স্বস্তি এবং প্রত্যাশার দোলাচল

বিজ্ঞাপনের জেরে ট্রাম্পকে খেপিয়ে দেওয়ার পর ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:০৮:১০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫