সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর নিয়ে এলো সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা করে কমানো হয়েছে। শনিবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে, যা রোববার, ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।
নতুন ঘোষণা অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার ডিজেল ১০০ টাকায় বিক্রি হবে, যা আগে ছিল ১০২ টাকা। একইভাবে, কেরোসিনের দাম ২ টাকা কমে ১১২ টাকা, পেট্রোলের দাম কমে ১১৬ টাকা এবং অকটেনের দাম কমে ১২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে গত বছরের মার্চ মাস থেকে সরকার জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে। এই পদ্ধতির আওতায় প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের মূল্যের ওপর ভিত্তি করে দেশের বাজারে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় এ মাসেও দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিপোর্টারের নাম 

























