ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

আফগানিস্তানের সাথে ‘খোলা যুদ্ধের’ হুঁশিয়ারি দিলো পাকিস্তান

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সতর্ক করে বলেছেন, ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে আফগানিস্তানের সঙ্গে একটি ‘খোলা যুদ্ধ’ শুরু হতে পারে। তবে তিনি আশাবাদী যে আফগানিস্তান শান্তি চায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার (২৫ অক্টোবর) থেকে তুরস্কের ইস্তাম্বুলে এই বৈঠক শুরু হয়েছে এবং এটি রবিবার পর্যন্ত চলবে।

মারাত্মক সীমান্ত সংঘর্ষের পর সম্প্রতি দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই আলোচনার লক্ষ্য হলো, দোহা চুক্তির আওতায় যুদ্ধবিরতিকে দীর্ঘমেয়াদে কার্যকর রাখার জন্য একটি স্থায়ী প্রক্রিয়া নির্ধারণ করা।

খাজা আসিফ জানান, গত চার থেকে পাঁচ দিন নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং উভয় পক্ষই যুদ্ধবিরতি মেনে চলছে। তিনি বলেন, “আমাদের সামনে দুটি পথ— চুক্তি না হলে খোলা যুদ্ধ, তবে আমি দেখেছি তারা শান্তি চায়।”

চলতি মাসের শুরুতে এই সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছিল। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তানের ভেতর থেকে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের দমনে তালেবান সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। এরপর পাকিস্তান সীমান্তের ওপারে বিমান হামলা চালায় এবং দুই পক্ষের মধ্যে ভারী গোলাগুলি বিনিময় হয়। এতে বহু লোক প্রাণ হারায়। সংঘর্ষের পর থেকে গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলো বন্ধ হয়ে গেছে এবং সেগুলো এখনও খোলা হয়নি।

ইসলামাবাদ কাবুলের বিরুদ্ধে পাকিস্তানবিরোধী জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। তবে তালেবান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তানের সামরিক অভিযান আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

আফগানিস্তানের সাথে ‘খোলা যুদ্ধের’ হুঁশিয়ারি দিলো পাকিস্তান

আপডেট সময় : ১১:২২:২০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫