ঢাকা ০৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

এশিয়া সফরে কিম জং উনের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার আসন্ন এশিয়া সফরের সময় উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছা প্রকাশ করেছেন। ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার এশিয়ার উদ্দেশে রওনা হওয়ার ঠিক আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি চাই, তিনিও (কিম) যেন জানতে পারেন যে আমরা ওই অঞ্চলে যাচ্ছি।’

কি মের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা আছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি নিশ্চিত নই, তবে আমরা তাকে অবহিত করেছি। তিনি জানেন আমি যাচ্ছি।’

কিম সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, ‘তার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো।’ উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব পালন করার সময় ২০১৯ সালে এই দুই নেতার সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগদান

এশিয়া সফরে কিম জং উনের সঙ্গে দেখা করতে চান ট্রাম্প

আপডেট সময় : ১১:৩৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫