ঢাকা ১২:২১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

থার্টি ফার্স্টে চট্টগ্রামে সিএমপির কঠোর নিষেধাজ্ঞা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:০০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

সোমবার (২৯ ডিসেম্বর) জারি করা এক গণবিজ্ঞপ্তিতে পুলিশ কমিশনার হাসিব আজিজ জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ২৮, ২৯ ও ৩৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব নির্দেশনা কার্যকর থাকবে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমতি ছাড়া মহানগরীর সর্বসাধারণের ব্যবহার্য কোনও স্থান, সড়ক, উন্মুক্ত স্থান কিংবা ভবনের ছাদে কোনও ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, গণজমায়েত, নাচ-গান, সাংস্কৃতিক আয়োজন, বাদ্যযন্ত্র ব্যবহার, ডিজে পার্টি, র‍্যালি বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।

এ ছাড়া থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে চট্টগ্রাম মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানগরীর সব বার ও মদের দোকান বন্ধ থাকবে।

এ সময়কালে মহানগরীর আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে লাইসেন্স করা বা অবৈধ— যেকোনও ধরনের আগ্নেয়াস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা, লাঠি কিংবা বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ থাকবে।

জননিরাপত্তার স্বার্থে একই সময়ের মধ্যে পতেঙ্গা সী-বিচ ও পারকি বিচ এলাকায় অবস্থান করাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া বেপরোয়া গতিতে গাড়ি ও মোটরসাইকেল চালানো, উচ্চ শব্দে হর্ন বাজানো, মাদকাসক্ত অবস্থায় চলাফেরা, নৈতিকতা পরিপন্থি কর্মকাণ্ড, নারীদের প্রতি হয়রানি বা ইভটিজিং এবং যেকোনও বেআইনি কর্মকাণ্ডে জড়ানো থেকে বিরত থাকার জন্য সবাইকে সতর্ক করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গণবিজ্ঞপ্তির বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (সদর, অতিরিক্ত দায়িত্ব) সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

থার্টি ফার্স্টে চট্টগ্রামে সিএমপির কঠোর নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৭:০০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫