মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৪০ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নির্বাচনের পরদিনই সরকার ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির

  • হালনাগাদ সময় : ০১:৪৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় দেশে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনের পর দিন থেকেই সরকার জাতিকে দেওয়া ওয়াদা ভঙ্গ করেছে। বিশেষ সংবিধান সংশোধন কমিটি একটি অসাংবিধানিক কমিটি। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, ভারত থেকে বাংলাদেশ নিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, এ নিয়ে সরকারের কোনো অবস্থান দেখছে না জামায়াতে ইসলামী।

ডা. শফিকুর রহমান আরও বলেন, বেপরোয়া চাঁদাবাজি, কমিশন বাণিজ্য ও মানুষ খুন করা হচ্ছে। মেয়ে শিশুদের ওপর নির্যাতন বেড়ে গেছে। এজন্য সরকার দলীয় নেতাকর্মীরা দায়ী। সংসদ আর আদালতের মধ্যে লুকোচুরি খেলা হোক চায় না তার দল।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ঠেকাতে বৃহত্তর ঐক্য গড়তে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সংলাপে দলীয় দাবি নিয়ে নয়, জনগণের দাবি নিয়ে বসবে বলে জানান জামায়াত আমির।

এছাড়া, সম্প্রতি গোপালগঞ্জের ঘটনায় সেখানে তিনজন সরকারদলীয় সংসদ সদস্য থাকলেও তারা সেখানকার মজলুম মানুষদের খোঁজ নিয়েছেন কি না, সে নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আইনসম্মত উপায়ে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার কাজ করছে: রাষ্ট্রপতি

28 November 2026

মন্ত্রণালয় ও দপ্তরের বিচ্ছিন্ন প্রকল্পে সমন্বয়ের আহ্বান অর্থমন্ত্রীর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নির্বাচনের পরদিনই সরকার ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির

হালনাগাদ সময় : ০১:৪৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬