মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:৪৫ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পার্বত্য শান্তিচুক্তি ‘কাগুজে বাঘ’, পুনর্মূল্যায়নের মাধ্যমে নতুন চুক্তির রূপরেখা প্রণয়নের দাবি

  • হালনাগাদ সময় : ০১:৪২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে ‘কাগজে বাঘ’ আখ্যা দিয়ে এর পুনর্মূল্যায়ন এবং প্রয়োজনে তা বাতিল করে নতুন চুক্তির রূপরেখা প্রণয়নের দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশের (সিসিআরএসবিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মাহফুজ পারভেজ।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে ক্ষুদ্র দলীয়, গোষ্ঠীগত ও উপজাতীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। একই সঙ্গে চুক্তির পক্ষগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। শুধু সরকারের ওপর দায়িত্ব চাপিয়ে দিয়ে চুক্তি বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুললে সমস্যার সমাধান হবে না।

শনিবার সকালে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘৩০ বছরে পার্বত্য চুক্তি: বাতিল, পুনর্মূল্যায়ন, নতুন চুক্তি?’ শীর্ষক আঞ্চলিক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম সেন্টার ফর রিজিওন্যাল স্টাডিজ, বাংলাদেশ (সিসিআরএসবিডি) এই সংলাপের আয়োজন করে।

অধ্যাপক মাহফুজ পারভেজ বলেন, ‘আমরা ঘুমে থাকব, চুক্তি ঘুমে থাকবে—একজন আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান বছরের পর বছর গাড়ি চালাবেন, আর এদিক দিয়ে আক্রমণ চলতে থাকবে, বাজার লুট হবে, ব্যাংক লুট হবে, সাধারণ পর্যটকরা জিম্মি হয়ে জীবনের আতঙ্কে পড়বেন, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবেন না, চাঁদাবাজির রাজত্ব চলবে—তারপর আমরা এই চুক্তিকে কীভাবে সফল বলতে পারি?’

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির একজন স্বাক্ষরকারী হিসেবে জনসংহতি সমিতিরও সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে। কেবল সরকারকে দায়ী না করে চুক্তির বাস্তবায়নে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। আঞ্চলিক পরিষদের নেতৃত্বকে পার্বত্য অঞ্চলের অন্যান্য জাতিগোষ্ঠীর নেতাদের একত্র করে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

পাহাড়ের অন্যতম প্রধান সমস্যা হিসেবে গোষ্ঠীকেন্দ্রিক ও ক্ষুদ্র দলীয় রাজনীতিকে চিহ্নিত করে তিনি বলেন, পাহাড়ি নেতৃত্ব এই সংকীর্ণ রাজনীতির বৃত্ত থেকে বেরিয়ে আসতে না পারলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। পাহাড়ের আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতা এবং বাঙালি নেতৃবৃন্দকেও জাতীয় স্বার্থ ও নিরাপত্তার বিষয়ে সমন্বিত দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে।

নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে অধ্যাপক মাহফুজ পারভেজ বলেন, রাজনৈতিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ না নিয়ে পরিস্থিতি প্রায়শই সংঘাতের দিকে ঠেলে দেওয়া হয়। পরবর্তীতে নিরাপত্তা বাহিনী সেখানে পদক্ষেপ নিলে পুনরায় সামরিকীকরণের অভিযোগ তোলা হয়। তাঁর মতে, রাজনৈতিক সংলাপের মাধ্যমেই সংঘাতের মূল কারণগুলো দূর করতে হবে।

তিনি আরও যোগ করেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ। সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার স্বার্থে কোথায় সেনাবাহিনী বা নিরাপত্তা স্থাপনা থাকবে, তা সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় নীতির বিষয়। এ ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে বিবেচনায় রাখা বাঞ্ছনীয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নির্বাচনের পরদিনই সরকার ওয়াদা ভঙ্গ করেছে: জামায়াত আমির

28 November 2026

চার বিঘায় পেঁপে আর পেয়ারার বাগান গড়ে সফল কলেজছাত্র নাজিম

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পার্বত্য শান্তিচুক্তি ‘কাগুজে বাঘ’, পুনর্মূল্যায়নের মাধ্যমে নতুন চুক্তির রূপরেখা প্রণয়নের দাবি

হালনাগাদ সময় : ০১:৪২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬