মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৩ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সীমান্ত নিরাপত্তায় সর্বোচ্চ আত্মত্যাগের মানসিকতা নিয়ে কাজ করছে বিজিবি: কর্নেল ফয়সল

  • হালনাগাদ সময় : ০১:৩৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সীমান্তে নাশকতা, অবৈধ অনুপ্রবেশ ও নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ আত্মত্যাগের মানসিকতা নিয়ে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুরের হিলি সীমান্ত পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন বিজিবির রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার ও দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা ও তল্লাশি কার্যক্রম যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না, তা সরেজমিনে পরিদর্শন করা হচ্ছে। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে নারকটিকস ডগের ব্যবহারসহ বিভিন্ন চেকপোস্টের তল্লাশি কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কা, বিভিন্ন গুজব ও নিরাপত্তাসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নজরদারিতে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত রক্ষায় বিজিবি সদস্যরা সর্বোচ্চ আত্মত্যাগের মানসিকতা নিয়ে কাজ করছেন। এ ক্ষেত্রে স্থানীয় জনগণও সহযোগিতা করছেন। সীমান্তের নিরাপত্তা শুধু বিজিবির একার দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। বিশেষ করে সীমান্তবর্তী এলাকার মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সীমান্তসংক্রান্ত কোনো তথ্য জানা থাকলে তা বিজিবিকে জানানোর আহ্বান জানাচ্ছি। সাংবাদিকদের কাছ থেকে পাওয়া তথ্য সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে আরও সহায়ক হবে।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, সীমান্ত দিয়ে কেউ নাশকতামূলক উদ্দেশ্যে অনুপ্রবেশ কিংবা কোনো ধরনের অপতৎপরতা চালানোর চেষ্টা করলে বিজিবি কঠোরভাবে তা প্রতিহত করবে। এ বিষয়ে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক রয়েছেন। কেউ এমন অপচেষ্টা চালালে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, ইনশাআল্লাহ।

এ সময় জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারীসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আইনসম্মত উপায়ে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার কাজ করছে: রাষ্ট্রপতি

28 November 2026

মন্ত্রণালয় ও দপ্তরের বিচ্ছিন্ন প্রকল্পে সমন্বয়ের আহ্বান অর্থমন্ত্রীর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সীমান্ত নিরাপত্তায় সর্বোচ্চ আত্মত্যাগের মানসিকতা নিয়ে কাজ করছে বিজিবি: কর্নেল ফয়সল

হালনাগাদ সময় : ০১:৩৬:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬