মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:১৪ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সিলেটে সংসদ সদস্য এম এ মালিকের বাসায় পেট্রোল বোমা হামলা

  • হালনাগাদ সময় : ০১:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিকের বাসভবনের টিনের চালে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৮ নভেম্বর) ভোর চারটার দিকে দক্ষিণ সুরমার খাজা মহল বাসভবনে পিকআপে করে এসে এই হামলা চালিয়ে পালিয়ে যায় তারা।

পুলিশ জানায়, ভোর চারটার দিকে কয়েকজন দুর্বৃত্ত পিকআপে করে এসে এম এ মালিকের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ সময় বাসায় থাকা লোকজন দ্রুত তৎপর হলে দুর্বৃত্তরা পালিয়ে যেতে বাধ্য হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও মিডিয়া কর্মকর্তা আফজাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার পর এমপি এম এ মালিক অভিযোগ করে বলেন, ‘ভারতের দিল্লি থেকে পরিকল্পনা ও লন্ডন থেকে উসকানি দিয়ে আমাদের বাসাবাড়িতে হামলা চালানো হচ্ছে। এর আগেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন আমার ওপর ও বাসায় হামলা-অগ্নিসংযোগ করা হয়েছিল।’ এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আইনসম্মত উপায়ে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার কাজ করছে: রাষ্ট্রপতি

28 November 2026

মন্ত্রণালয় ও দপ্তরের বিচ্ছিন্ন প্রকল্পে সমন্বয়ের আহ্বান অর্থমন্ত্রীর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সিলেটে সংসদ সদস্য এম এ মালিকের বাসায় পেট্রোল বোমা হামলা

হালনাগাদ সময় : ০১:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬