মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৪৭ অপরাহ্ন | ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, শীর্ষে লাহোর

  • হালনাগাদ সময় : ০৮:৪২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান সূচকে (একিউআই) ঢাকার স্কোর ১৬৩, যা এখানকার বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে নির্দেশ করে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূত্রে এই তথ্য জানা গেছে।

তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোর ৩৭৪। দ্বিতীয় অবস্থানে থাকা আফগানিস্তানের কাবুলের স্কোর ৩০৪, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এ ছাড়া তালিকার তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি (২৯২), ভারতের কলকাতা (১৮০) এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৬৩)।

উল্লেখ্য, আইকিউএয়ার নিয়মিতভাবে বায়ুদূষণের লাইভ সূচক প্রকাশ করে থাকে। তাদের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে অস্বাস্থ্যকর বিবেচনা করা হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে গণ্য করা হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আইনসম্মত উপায়ে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকার কাজ করছে: রাষ্ট্রপতি

28 November 2026

মন্ত্রণালয় ও দপ্তরের বিচ্ছিন্ন প্রকল্পে সমন্বয়ের আহ্বান অর্থমন্ত্রীর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, শীর্ষে লাহোর

হালনাগাদ সময় : ০৮:৪২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬