মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:৩৫ অপরাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পোল্ট্রি খাতে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ, কর্মসংস্থান ৬০ লাখ মানুষের: প্রধানমন্ত্রী তারেক রহমান

  • হালনাগাদ সময় : ০১:১৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশে বর্তমানে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোল্ট্রি খামার গড়ে উঠেছে, যেখানে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। তিনি বলেন, দেশের অর্থনীতিকে মজবুত ভিত্তির ওপর দাঁড় করাতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে পোল্ট্রি শিল্প অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, এ খাতে বিপুল উদ্যোক্তা তৈরির পাশাপাশি বর্তমানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যার মধ্যে ৪০ শতাংশই নারী। বেসরকারি পর্যায়ে এ খাতে বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫০ হাজার কোটি টাকায়। এছাড়া প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন, যা জাতীয় খাদ্য নিরাপত্তা ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

খামারিদের সুরক্ষায় প্রাণিসম্পদের চিকিৎসা নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে সরকারপ্রধান বলেন, রোগ প্রতিরোধে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে ইতোমধ্যে ১৭টি রোগের টিকা তৈরি করা হচ্ছে। তবে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সরকার একটি সর্বাধুনিক ভ্যাকসিন উৎপাদন প্ল্যান্ট প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, গ্রামীণ অর্থনীতির মূল চালিকাশক্তি হলো কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ। দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদার শতকরা ৫৬ ভাগ দুধ, মাংস ও ডিম থেকে পূরণ হচ্ছে। একটি মেধাবী ও স্বাস্থ্যবান জাতি গঠনে পুষ্টি নিরাপত্তা অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, অভ্যন্তরীণ উৎপাদনকে পরিকল্পিতভাবে শিল্পে রূপান্তর করতে পারলে অচিরেই একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা সম্ভব হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

26 November 2026

পোল্ট্রি খাতে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ, কর্মসংস্থান ৬০ লাখ মানুষের: প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পোল্ট্রি খাতে ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ, কর্মসংস্থান ৬০ লাখ মানুষের: প্রধানমন্ত্রী তারেক রহমান

হালনাগাদ সময় : ০১:১৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬