কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিক পথ পরিহার করে আবারও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উইমেন জার্নালিস্ট ফোরামের প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, ইতিবাচক রাজনীতি চর্চার সুযোগ হারিয়ে দলটি এখন পরিকল্পিত বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।
























