মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:১৮ পূর্বাহ্ন | ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • হালনাগাদ সময় : ০৮:৫৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, ২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ সপ্তাহের উদ্বোধন করবেন।

জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

পরে প্রাণিসম্পদ খাতের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

অনুষ্ঠানে জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ প্রদান করা হবে। পদকপ্রাপ্তদের মধ্য থেকে কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করবেন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদও বক্তব্য দেবেন।

পরে প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও বিভিন্ন স্টল ঘুরে দেখবেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ, সমৃদ্ধ ও টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থা গড়ে উঠবে: রাষ্ট্রপতি

25 November 2026

জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আজ জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হালনাগাদ সময় : ০৮:৫৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬