মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:১৩ অপরাহ্ন | ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি: বিরোধীদলীয় নেতা

  • হালনাগাদ সময় : ১২:২৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বুধবার (২৫ নভেম্বর) অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।

বিরোধীদলীয় নেতা বলেন, আওয়ামী লীগের নির্যাতনে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের যুবসমাজ তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে। সমস্ত হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে।

তিনি আরও বলেন, দেশের কথা চিন্তা করেই প্রধানমন্ত্রী সংলাপের ডাক দিয়েছেন। প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে বিরোধীদল ইতিবাচক হিসেবে দেখছে, তবে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদী ঐক্য গড়ে তুলতে হবে।

বিরোধীদলীয় নেতা বলেন, জুলাই সনদ নিয়ে নানা টালবাহানার পরেই দেশে অস্থিরতা শুরু হয়েছিল। দেশের বৃহত্তর স্বার্থে প্রয়োজন হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

সফরকালে জামায়াতের আমীর অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করেন। এ সময় দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা হয় এবং দুদেশের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়।

বিরোধীদলীয় নেতা তার অস্ট্রেলিয়া সফর সফলভাবে সম্পন্ন করে শুধুমাত্র মালয়েশিয়া সফরটি সংক্ষিপ্ত করে দেশে ফেরেন। জামায়াতের আমীরের সফরসঙ্গী হিসেবে ছিলেন—ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা. খালিদুজ্জামান, আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

গত ২০ নভেম্বর রাতে ঢাকা ত্যাগ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ঢাকা ত্যাগের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

25 November 2026

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি: বিরোধীদলীয় নেতা

হালনাগাদ সময় : ১২:২৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬