মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:৪৫ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • হালনাগাদ সময় : ০২:৩০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপের হেলিপ্যাডে অবতরণ করে।

এর আগে, সকাল সাড়ে ১০টায় তেজগাঁও থেকে হেলিকপ্টারে করে ঢাকার বাইরে রওনা হন প্রধানমন্ত্রী।

স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন সরাসরি প্রত্যক্ষ করবেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত আধুনিক সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন এবং মহড়া স্থলে উপস্থিত তিন বাহিনীর কর্মকর্তা ও জওয়ানদের বিভিন্ন কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।

বিশেষ এই যৌথ মহড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্টের সদস্যরা অংশ নিচ্ছেন।

মহড়া পরিদর্শন শেষে আজ বিকেলেই হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর ঢাকায় ফিরে আসার কথা রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছেন হাসিনা, হেঁটে বা প্লেনে দেশে আসা অসম্ভব’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

24 November 2026

সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম তিন মাসের সর্বনিম্নে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

হালনাগাদ সময় : ০২:৩০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬