মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:২১ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০২:২৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে কিংবা বিদেশে বাংলাদেশি কোনো দূতাবাস বা মিশনে গেলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মঙ্গলবার (২৪ নভেম্বর) সাইবার সুরক্ষা আইন নিয়ে কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা প্রকাশের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আসুক না! দেশে এলে তাকে গ্রেপ্তার করা হবে, জেলে পাঠানো হবে। ব্যাস। তিনি বাংলাদেশের যেখানেই যাবেন, মিশনে গেলেও সেখানেই তাকে গ্রেপ্তার করা হবে।’

শামা ওবায়েদ আরও বলেন, কেউ মানবতাবিরোধী অপরাধ করলে তার পাসপোর্ট বাতিল হয় এবং পুনরায় দেওয়া হয় না—এ বিধান বর্তমান সংবিধানেই রয়েছে। শেখ হাসিনাকে দণ্ডপ্রাপ্ত আসামি উল্লেখ করে তিনি বলেন, অন্য আসামিদের ক্ষেত্রে যে বিধান প্রযোজ্য, তার ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে এবং এ নিয়ে আলোচনা করে সবার সময় নষ্ট হচ্ছে।

একই ব্রিফিংয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, সাইবার সুরক্ষা আইন নিয়ে সব অংশীদারের সঙ্গে আলোচনা করে উত্থাপিত আপত্তিগুলো খতিয়ে দেখা হবে। তিনি বলেন, সাইবার আইনের সব বিষয় স্পষ্ট করার চেষ্টা করা হয়েছে এবং এতে কোনো অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক ধারা রাখা হবে না।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছেন হাসিনা, হেঁটে বা প্লেনে দেশে আসা অসম্ভব’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

24 November 2026

সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম তিন মাসের সর্বনিম্নে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বাংলাদেশি যেকোনো মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হালনাগাদ সময় : ০২:২৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬