মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:১৪ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

হাসিনার ফেরা নিয়ে আলোচনা তার সঙ্গে নয়, ভারতের সঙ্গে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

  • হালনাগাদ সময় : ০২:২৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনা তার সঙ্গে নয়, বরং ভারতের সঙ্গে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে একই দিন বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বক্তব্যে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি জানান, দীর্ঘ দুই বছর ধরে ভারতে নির্বাসিত থাকা সাবেক প্রধানমন্ত্রী আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতে যাওয়ার পর এই প্রথম শেখ হাসিনা দেশে ফেরার কোনো সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করলেন এবং তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসতে চান, সে বিষয়ে তার সঙ্গে সরকারের কোনো আলোচনা নেই। তিনি বলেন, ‘হাসিনা বাংলাদেশে আসবেন কি আসবেন না, এই আলোচনা হাসিনার সঙ্গে আমাদের না। এটা আমাদের সঙ্গে ভারতের আলোচনা।’

জাহেদ উর রহমান আরও বলেন, ‘আমাদের একজন মারাত্মক জঘন্য ক্রিমিনাল, তার সাঙ্গপাঙ্গসহ ওখানে (ভারতে) রয়েছেন। শেখ হাসিনা শুধু অভিযুক্ত নন, তিনি দণ্ডিত (কনভিক্টেড)। তার ওপর বিচার প্রক্রিয়া শেষ হয়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। সুতরাং শেখ হাসিনা আসবেন কি আসবেন না, বাংলাদেশ বিমানে আসবেন, না ওদের বিমানে আসবেন, না হেঁটে আসবেন, কীভাবে হস্তান্তর হবে—এই আলোচনা ভারতের সঙ্গে হবে।’

অন্যদিকে রয়টার্সকে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্ট যেহেতু বাংলাদেশের বিমানে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল, তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন বিমানে করে তার ফেরার ব্যবস্থা করা এখন সরকারের দায়িত্ব।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছেন হাসিনা, হেঁটে বা প্লেনে দেশে আসা অসম্ভব’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

24 November 2026

সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম তিন মাসের সর্বনিম্নে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

হাসিনার ফেরা নিয়ে আলোচনা তার সঙ্গে নয়, ভারতের সঙ্গে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হালনাগাদ সময় : ০২:২৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬