মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:৩২ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ১২:০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ভারত থেকে দেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়ানোর প্রেক্ষাপটে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

রবিবার রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শামা ওবায়েদ স্পষ্ট করেন, শেখ হাসিনা বাংলাদেশে পা রাখার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, আইন অনুযায়ী তাকে কারাগারে পাঠিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, ঢাকা ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার (প্রত্যর্পণ) জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। বাংলাদেশ সরকার আশা করছে, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির শর্ত অনুযায়ী নয়াদিল্লি তাকে ফেরত পাঠাবে।

শামা ওবায়েদ বলেন, “আমরা চাই ভারত প্রত্যর্পণ চুক্তিকে সম্মান জানিয়ে তাকে একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হিসেবে ফেরত পাঠাক। তাকে তার কৃতকর্মের পরিণাম ভোগ করতেই হবে।”

এছাড়া, রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার সময় তিনি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিচালিত গণহত্যার বিষয়ে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের রায়ের প্রসঙ্গ টেনে বলেন, এই রায় রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে সহায়ক হবে। তিনি মিয়ানমার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কঠোর হওয়ার আহ্বান জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছেন হাসিনা, হেঁটে বা প্লেনে দেশে আসা অসম্ভব’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

24 November 2026

সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম তিন মাসের সর্বনিম্নে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দেশে ফিরলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হালনাগাদ সময় : ১২:০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬