মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:০৮ অপরাহ্ন | ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

অবশেষে দিনাজপুরে রোদের দেখা, সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি

  • হালনাগাদ সময় : ০৩:১৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

টানা তিন দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকা ও বৃষ্টির কারণে সূর্যের দেখা মিল না গেলেও অবশেষে দিনাজপুরে রোদের দেখা মিলেছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে আকাশে সূর্যের আলো ফুটলে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে আসে। কয়েক দিনের বিরূপ আবহাওয়া কাটিয়ে এই রোদ সাধারণ মানুষের মাঝে স্বস্তি নিয়ে এসেছে।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, আজ (২৩ নভেম্বর) দিনাজপুরে চূড়ান্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। গত তিন দিন আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের মুখ দেখা যায়নি। তবে আজ সকালে আকাশে রোদের দেখা মিলেছে।

দীর্ঘ তিন দিন পর সূর্যের দেখা পাওয়ায় দিনের বেলা কিছুটা আরাম অনুভূত হচ্ছে। তবে আবহাওয়ার এই পরিবর্তনের ফলে আগামী দিনে তাপমাত্রার ওঠানামা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘ঘুমিয়ে দুঃস্বপ্ন দেখছেন হাসিনা, হেঁটে বা প্লেনে দেশে আসা অসম্ভব’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

24 November 2026

সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম তিন মাসের সর্বনিম্নে

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অবশেষে দিনাজপুরে রোদের দেখা, সর্বনিম্ন তাপমাত্রা ২০.৯ ডিগ্রি

হালনাগাদ সময় : ০৩:১৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬