মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:২৫ অপরাহ্ন | ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

এশিয়া কাপের প্রস্তুতিতে ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনা বিসিবির

  • হালনাগাদ সময় : ০১:১৪:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দীর্ঘ ১১ বছর পর আবারও এশিয়া কাপ ক্রিকেটের আয়োজক হতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৭ সালের এই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শুরুর আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে ঘরের মাঠে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের উদ্যোগ নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবি।

সম্প্রতি ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কাছে এই প্রস্তাব তুলে ধরে বিসিবি। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের প্রস্তাবে দুই দেশের বোর্ডই ইতিবাচক মনোভাব দেখালেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

সিরিজের সময়সূচি নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও বিসিবি নিশ্চিত করেছে, এটি মূলত ২০২৭ সালের এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবেই আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। বিষয়টি নিয়ে বিসিবির এক কর্মকর্তা জানান, দুই দেশের বোর্ডই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

উল্লেখ্য, ২০১৬ সালের পর আবারও বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদের অধীনে এটিই হতে যাচ্ছে প্রথম বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট। তাই এশিয়া কাপের সফল আয়োজনের পাশাপাশি মাঠের ক্রিকেটেও নিজেদের সামর্থ্য প্রমাণে এই ত্রিদেশীয় সিরিজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন ও বিয়ের গুঞ্জন: কী বলছেন অভিনেত্রী?

21 November 2026

ঘূর্ণিঝড় 'আকভান': অতিবৃষ্টিতে দিশেহারা রাজবাড়ীর কৃষকরা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

এশিয়া কাপের প্রস্তুতিতে ত্রিদেশীয় সিরিজের পরিকল্পনা বিসিবির

হালনাগাদ সময় : ০১:১৪:০১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬