মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:১২ পূর্বাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর ও সাংবাদিক হেনস্তা

  • হালনাগাদ সময় : ০৩:৫১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঢাকার আদালত চত্বরে চাঞ্চল্যকর এক ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের আইনজীবী ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আল সাইফুল সোহাগকে মারধর করা হয়েছে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। একই দিনে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক আগামীর সময়-এর স্টাফ রিপোর্টার মাসুদ রানা ছাত্রদলের নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এই বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিমান্ড শুনানির জন্য সাঈদ খোকনকে আদালতে আনার সময় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মো. শাকিল আহম্মেদ সেতুর নেতৃত্বে একদল নেতাকর্মী তাকে ঘিরে ধরেন। এ সময় ছবি তুলতে গেলে সাংবাদিক মাসুদ রানাকে বাধা দেওয়া হয় এবং তাকে অশালীন মন্তব্য করা হয়।

পরবর্তীতে শুনানির জন্য যাওয়ার পথে আইনজীবী শামীম আল সাইফুল সোহাগকে ঘিরে ধরে মারধর করেন ছাত্রদলের কর্মীরা। পরে তাকে আটক করে সূত্রাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সাংবাদিক মাসুদ রানা অভিযোগ করেছেন, তাকে আওয়ামী লীগের দালাল আখ্যা দিয়ে পরিচয়পত্র কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, যা পেশাগত দায়িত্ব পালনে বড় ধরনের বাধা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর ও সাংবাদিক হেনস্তা

17 November 2026

বৃহস্পতিবার লালমনিরহাটে প্রধানমন্ত্রী: জেলাবাসীর প্রত্যাশা ছয় মেগা প্রকল্পের ঘোষণা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর ও সাংবাদিক হেনস্তা

হালনাগাদ সময় : ০৩:৫১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬