মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:১২ পূর্বাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা ও অগ্নিসংযোগ: পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জাতিসংঘের

  • হালনাগাদ সময় : ০৩:৪৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় চলমান হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি স্পষ্ট করেছে যে, বাংলাদেশে সংঘটিত সব ধরনের সহিংসতার ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করা উচিত এবং বিক্ষোভ ও প্রতিবাদ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।

জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতি ক্ষোভ থেকে এই হামলা চালানো হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সহিংসতার প্রতিটি ঘটনা সরকারের পক্ষ থেকে গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন।

গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের তথ্যমতে, গত এক সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাংকটির ২২টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সর্বশেষ ১৬ নভেম্বর রাতে রাজশাহী ও পটুয়াখালী জোনের দুটি শাখায় দুর্বৃত্তরা আগুন দেয়।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সরদার আখতার হামিদ জানিয়েছেন, গ্রামীণ ব্যাংক একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, যার ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতাদের। তিনি আরও বলেন, ব্যাংকটির সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের নাম জড়িয়ে একটি বিশেষ রাজনৈতিক মহলের সমর্থকরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর ও সাংবাদিক হেনস্তা

17 November 2026

বৃহস্পতিবার লালমনিরহাটে প্রধানমন্ত্রী: জেলাবাসীর প্রত্যাশা ছয় মেগা প্রকল্পের ঘোষণা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গ্রামীণ ব্যাংকের শাখায় হামলা ও অগ্নিসংযোগ: পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জাতিসংঘের

হালনাগাদ সময় : ০৩:৪৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬