মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:০৩ পূর্বাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নির্বাচনের আট মাসেও দেশ স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামী আন্দোলন

  • হালনাগাদ সময় : ০৩:৩৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

গণঅভ্যুত্থানের দেড় বছর এবং জাতীয় নির্বাচনের আট মাস পেরিয়ে গেলেও দেশ স্থিতিশীল না হওয়াকে সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

তিনি বলেছেন, গোপালগঞ্জে পতিত ফ্যাসিবাদ যে সহিংসতা করেছে, তার তাৎপর্য এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। এর মধ্য দিয়ে সর্বত্র এই বার্তা গেছে যে পতিত স্বৈরতন্ত্র এখনো রাজনীতিতে প্রাসঙ্গিক এবং তারা দেশকে অস্থিতিশীল করতে পারে। এ পরিস্থিতি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত করবে এবং কর্মসংস্থান বাধাগ্রস্ত করবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সরকার এখন শত শত পুলিশ কর্মকর্তার ওপর নজরদারি করছে বলে জানা যাচ্ছে। ক্ষমতায় আসার পরপরই এ কাজ করা প্রয়োজন ছিল। এখন এ ধরনের নজরদারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অস্থিরতা তৈরি করবে।

তিনি আরও বলেন, বাইরে থেকে যারা উসকানি দিচ্ছে, তাদের বিরুদ্ধে সরকারের মধ্যে গা-ছাড়া মনোভাব দেখা গেছে। এখন তা বুমেরাং হয়ে দেখা দিয়েছে। অতীতের মতো আবারও বলছি, পতিত ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচারের কাজ ত্বরান্বিত করতে হবে। পলাতক অপরাধীদের আটক করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আতিকুর রহমান মুজাহিদ ও কে এম শরীয়াতুল্লাহসহ দলের অন্যান্য নেতারা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

আদালত চত্বরে সাঈদ খোকনের আইনজীবীকে মারধর ও সাংবাদিক হেনস্তা

17 November 2026

বৃহস্পতিবার লালমনিরহাটে প্রধানমন্ত্রী: জেলাবাসীর প্রত্যাশা ছয় মেগা প্রকল্পের ঘোষণা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নির্বাচনের আট মাসেও দেশ স্থিতিশীল না হওয়া সরকারের ব্যর্থতা: ইসলামী আন্দোলন

হালনাগাদ সময় : ০৩:৩৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬