মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:০৮ পূর্বাহ্ন | ১৯শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জুলাই জাদুঘরে শহীদদের স্মৃতিচিহ্ন সংরক্ষণ নিয়ে সংসদে প্রশ্ন

  • হালনাগাদ সময় : ১০:২৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের ব্যবহৃত স্মৃতিচিহ্ন যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শনের অভাব নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ বিষয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর কাছে ব্যাখ্যা চেয়েছেন।

সংসদ সদস্য অভিযোগ করেন, শহীদদের রক্তমাখা শার্ট, শেষ চিঠি ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী জাদুঘরে প্রদর্শনের জন্য নেওয়া হলেও তার অনেক কিছুই এখনো সাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, জাদুঘরটির কার্যক্রম এখনো চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে সব স্মৃতিচিহ্ন যথাযথ মর্যাদায় প্রদর্শন করা হবে। মন্ত্রী এ সময় বাদ পড়া স্মৃতিচিহ্নগুলোর তালিকা চেয়ে সংসদ সদস্যকে আশ্বস্ত করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশ শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে রেখেছিল: প্রধানমন্ত্রী তারেক রহমান

18 November 2026

ভূপেন হাজারিকা: সুরের জাদুকর ও গণমানুষের কণ্ঠস্বর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জুলাই জাদুঘরে শহীদদের স্মৃতিচিহ্ন সংরক্ষণ নিয়ে সংসদে প্রশ্ন

হালনাগাদ সময় : ১০:২৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬