মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:০৭ পূর্বাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শেখ হাসিনার উপস্থিতি নিয়ে সরকারের মন্ত্রী-উপদেষ্টাদের বক্তব্যে অসংগতি: সংসদে রুমিন ফারহানা

  • হালনাগাদ সময় : ১২:১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানো এবং তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তি নিয়ে সরকারের মন্ত্রী ও উপদেষ্টাদের পরস্পরবিরোধী বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। রবিবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ অভিযোগ করেন।

রুমিন ফারহানা বলেন, শেখ হাসিনা দেশে উপস্থিত না থেকেও বিভিন্ন মাধ্যমে তার উপস্থিতি জানান দিচ্ছেন। তিনি গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার উদাহরণ টেনে বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। একদিকে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান তাকে দেশে ফেরাতে সরকারের সদিচ্ছার কথা বলছেন, অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পাসপোর্ট বা ট্রাভেল পাস না দেওয়ার কথা জানিয়েছেন।

সংসদ সদস্য আরও উল্লেখ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, অথচ আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান দাবি করেছেন শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এমন পরস্পরবিরোধী বক্তব্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শাহজাদপুরে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ, আটক ৩

16 November 2026

উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কুবির নারী শিক্ষার্থীরা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শেখ হাসিনার উপস্থিতি নিয়ে সরকারের মন্ত্রী-উপদেষ্টাদের বক্তব্যে অসংগতি: সংসদে রুমিন ফারহানা

হালনাগাদ সময় : ১২:১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬