মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:০৭ পূর্বাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন আচরণ না করার আহ্বান স্পিকারের

  • হালনাগাদ সময় : ১২:০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কোনো আচরণ না করার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করেছেন যে, কোনো সদস্যের বক্তব্যে আপত্তিকর শব্দ থাকলে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে এবং প্রয়োজনে অন্য সদস্যদের জবাব দেওয়ার সুযোগ দেওয়া হবে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্পিকার এ কথা বলেন। শাহজাহান চৌধুরী তাঁর বক্তব্যে জামায়াতের সংসদ সদস্য আমির হামজার প্রশ্ন করার সময় সরকারি দলের কয়েকজন সদস্যের টিপ্পনী ও মন্তব্যের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং এ বিষয়ে রুলিং দেওয়ার অনুরোধ জানান।

এর আগে প্রশ্নোত্তর পর্বে আমির হামজা প্রশ্ন উত্থাপন করলে সরকারি দলের কয়েকজন সদস্য আসন থেকে মন্তব্য করেন। মাগরিবের বিরতির পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এই সংসদের ওপর জনগণের অনেক আস্থা রয়েছে। দীর্ঘ ১৫ বছরের দুঃসময় অতিক্রম করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়েছে। তিনি আরও বলেন, তার দৃষ্টিতে এই সংসদ তাঁর দেখা সাতটি সংসদের মধ্যে সবচেয়ে সুন্দরভাবে গঠিত হয়েছে এবং এখানে অনেক জ্ঞানী-গুণী ও শিক্ষিত ব্যক্তি রয়েছেন।

স্পিকার সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংসদের অভিভাবক হিসেবে তিনি সবার সম্মান রক্ষার বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন। তিনি আশা প্রকাশ করেন, সকল সদস্য সংসদের শিষ্টাচার বজায় রেখে দায়িত্ব পালন করবেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শাহজাদপুরে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ, আটক ৩

16 November 2026

উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কুবির নারী শিক্ষার্থীরা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সংসদের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন আচরণ না করার আহ্বান স্পিকারের

হালনাগাদ সময় : ১২:০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬