মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:০৭ পূর্বাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

তরুণ প্রজন্মকে রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

  • হালনাগাদ সময় : ১২:০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে ওঠার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের বিরতিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসা একদল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এদিন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪১ জন শিক্ষার্থী, দ্য আগা খান অ্যাকাডেমির ২৭ জন শিক্ষার্থী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের চকলেট দিয়ে আপ্যায়ন করেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী তিনটি বিশেষ পরামর্শ দেন। প্রথমত, নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ময়লা নির্দিষ্ট স্থানে ফেলা। দ্বিতীয়ত, বর্ষাকালে নিজের বা পরিবারের সদস্যদের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানো। তৃতীয়ত, পশুপাখিসহ সব প্রাণীর প্রতি মানবিক ও সদয় আচরণ করা।

এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন এবং অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। এ সময় তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শাহজাদপুরে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ, আটক ৩

16 November 2026

উদ্যোক্তা হয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন কুবির নারী শিক্ষার্থীরা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তরুণ প্রজন্মকে রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

হালনাগাদ সময় : ১২:০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬