মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:২৮ অপরাহ্ন | ৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | রবিবার, ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

চাঁদপুরে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩

  • হালনাগাদ সময় : ০২:১৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

চাঁদপুর বড় স্টেশনে ছিনতাইয়ের ঘটনায় ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধারসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৮ নভেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ সময় উদ্ধার করা হয় ছিনতাই হওয়া স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন।

গ্রেপ্তাররা হলেন মো. জাহিদ হোসেন ওরফে কেলা জাহিদ (২১), রাব্বি হোসেন (২৪) ও জাহিদ মিয়া। প্রথম দুজন চাঁদপুর সদর উপজেলার ৭ নম্বর পৌর ওয়ার্ডের শ্রমিক কলোনি ও জামতলা এলাকার বাসিন্দা। অপর আসামিকে কিশোরগঞ্জ সদর থানার মাইজকান্দি গ্রাম থেকে রবিবার ভোরে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, জাহিদ মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুর বড় স্টেশনের বরফকল ভিআইপি ঘাটের সিঁড়ির নিচে এবং নদীর পন্টুনের সুড়ঙ্গ থেকে ৭টি স্বর্ণের চেইন, ৫টি ফিঙ্গার রিং, ৪ জোড়া কানের দুল, ২টি হাতের রুলি, ১টি গলার হার ও ১টি ব্রেসলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারের পরিমাণ ১৮ ভরি। এছাড়া তার হেফাজত থেকে নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার ভোরে চাঁদপুর বড় স্টেশনের রেলওয়ে প্ল্যাটফর্মে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ফাতেমা আক্তার চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে এলে ছিনতাইকারীরা তার কাছ থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মেরাজুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় মামলা করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠির কাঁঠালিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

08 November 2026

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন গতি: সাড়ে চার হাজার বাংলাদেশি কর্মীর চাহিদাপত্র সত্যায়ন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চাঁদপুরে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩

হালনাগাদ সময় : ০২:১৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬