মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৮ অপরাহ্ন | ৯ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ডিসেম্বরে ‘আপা’র দেশে ফেরার সুযোগ নেই, এলে ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম

  • হালনাগাদ সময় : ১০:১৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এমপি বলেছেন, “ডিসেম্বরে কোনো আপার এই দেশে আসার আর কোনো সুযোগ নেই। আর যদি আসেন, তবে তাঁর জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে, ইনশাআল্লাহ।”

শনিবার বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জাতীয় ছাত্রশক্তি’ আয়োজিত ২০২৫-২৬ সেশনের নবীনবরণ ও “জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে শিক্ষার্থীদের ভাবনা” শীর্ষক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বক্তব্যে তিনি আরও বলেন, “বাংলাদেশের ছাত্র-জনতা এখনো ঘুমিয়ে পড়েনি, বিশ্ববিদ্যালয়গুলোও ঘুমিয়ে পড়েনি—আপনাদের সেটার প্রমাণ দিতে হবে।”

শিক্ষার্থীদের উদ্দেশ্যে এনসিপির আহ্বায়ক বলেন, “আপনারা শুধু ‘নোয়াখালী বিভাগ চাই’ বলে আন্দোলন করবেন না। আপনারা পুরো দেশ নিয়ে ভাববেন, পুরো বিশ্ব নিয়ে ভাববেন; এর নামই বিশ্ববিদ্যালয়।”

৭ই নভেম্বর প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “৭ই নভেম্বরকে আমরা ধারণ করি। ৭ই নভেম্বর বিপ্লব, কিন্তু জুলাই গণ-অভ্যুত্থান কি বিপ্লব নয়? বর্তমান সরকার যা তাদের পক্ষে যায়, সেটাকে বিপ্লব বলে; আর যা তাদের পক্ষে যায় না বা যেটিতে তাদের নেতৃত্ব ছিল না, সেটাকে তারা বিপ্লব না বলে কেবল আন্দোলন বা গণ-অভ্যুত্থান হিসেবে আখ্যা দেয়।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক হান্নান মাসউদ, এমপি, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাঝরাতে ঘুম ভেঙে গেলে যে ৩ কাজ এড়িয়ে চলবেন

09 November 2026

নাকের অস্ত্রোপচারের পর মেয়ের অভিনয় প্রতিভা বুঝেছিলেন শ্রীদেবী: জাহ্নবী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ডিসেম্বরে ‘আপা’র দেশে ফেরার সুযোগ নেই, এলে ফাঁসির মঞ্চ প্রস্তুত: নাহিদ ইসলাম

হালনাগাদ সময় : ১০:১৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬