সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য খাঁচা তৈরি আছে বলে তাকে পাসপোর্টের কথা ভুলে যেতে পরামর্শ দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সোমবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, ‘পাসপোর্টের কথা ভুলে যান। কোনো প্লেনের দরকার নেই। আপনার জন্য বুক করা খাঁচা এরমধ্যেই তৈরি হয়ে গেছে।’
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, তাকে ফিরিয়ে আনতে নতুন পাসপোর্টের প্রয়োজন নেই। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও একই কথা জানিয়েছেন। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন।

























