মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:০৮ অপরাহ্ন | ৯ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | সোমবার, ২৪শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

স্বর্ণের দামে বড় পতন: ভরিতে কমলো ২৭৪১ টাকা

  • হালনাগাদ সময় : ০৯:৩৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ সমন্বয়ে ভ্যাটসহ ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই দিন সকাল থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে এবং রোববার (৮ নভেম্বর) দেশের বাজারে একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে।

নতুন দর অনুযায়ী, বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পেয়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং স্ট্যান্ডিং কমিটির বৈঠকে মূল্য হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। স্বর্ণের দাম কমানো হলেও রুপার দাম আগের মতোই অপরিবর্তিত রাখা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৩৪ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৬৮ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মাঝরাতে ঘুম ভেঙে গেলে যে ৩ কাজ এড়িয়ে চলবেন

09 November 2026

নাকের অস্ত্রোপচারের পর মেয়ের অভিনয় প্রতিভা বুঝেছিলেন শ্রীদেবী: জাহ্নবী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

স্বর্ণের দামে বড় পতন: ভরিতে কমলো ২৭৪১ টাকা

হালনাগাদ সময় : ০৯:৩৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬